শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

NEWS DESK ২৫ জানু ২০২৬ ১১:১১ এ.এম

ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবারের এই হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।

একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানায়, বেইত লাহিয়ার ‘প্রজেক্ট এলাকা’তে কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বিস্ফোরণে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর নিহত হন। তারা হলো—১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ।


প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, একটি ইসরায়েলি ড্রোন ওই দুই কিশোরের ওপর বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থলটি এমন একটি এলাকা, যেখান থেকে চুক্তির শর্ত অনুযায়ী আগেই ইসরায়েলি সেনারা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

এর আগে, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার একটি সূত্র আনাদোলুকে জানায়, উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিট এলাকায় ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এই এলাকাটিও চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী আগে ছেড়ে দিয়েছিল।


আরেকটি ঘটনায়, চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন। 

এদিকে, খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আনাদোলুকে নিশ্চিত করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।


এই অভিযানে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।

আরও খবর

news image

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

news image

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

news image

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

news image

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

news image

রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা

news image

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

news image

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

news image

গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি

news image

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের

news image

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

news image

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

news image

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

news image

ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো

news image

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

news image

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

news image

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

news image

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

news image

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

news image

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

news image

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২

news image

এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার

news image

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর

news image

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩

news image

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

news image

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার

news image

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা

news image

বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান