NEWS DESK ২৩ জানু ২০২৬ ১১:৩১ এ.এম
ছবিসূত্র : রয়টার্স
ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে চান বলেও মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় ধরনের নৌ-সামরিক উপস্থিতি গড়ে তুলছে।’ তিনি বলেন, ‘আপনারা জানেন, অনেক জাহাজ সেদিকে যাচ্ছে—যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সে জন্য। এখন দেখা যাক কী হয়।’
তিনি জানান, ওয়াশিংটন তেহরানের ওপর কড়া নজর রাখছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের দিকে আমাদের বড় একটি শক্তি এগোচ্ছে। আমি চাই না, কিছু ঘটুক।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম ওই অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে। বর্ধিত উত্তেজনার মধ্যে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ারসহ ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে অতীতেও যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে নিজের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প আবারও বলেন, ‘এই সেনা মোতায়েনের অর্থ এই নয় যে, সামরিক সংঘর্ষ অনিবার্য।’
তিনি বলেন, ‘আমাদের একটি নৌবহর আছে। একটি বিশাল শক্তি ওই দিকে যাচ্ছে।
হয়তো আমাদের এটি ব্যবহারই করতে হবে না। দেখা যাক।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক অভিযান এড়াতে চান। তবে তিনি সতর্ক করে দেন, তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে ওয়াশিংটন অবশ্যই জবাব দেবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের
সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার
রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি
চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি
তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো
ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫
যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল
ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র
১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের
এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২
এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর
অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩
ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০
পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা
বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান