শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের

NEWS DESK ২৬ জানু ২০২৬ ১১:৩২ এ.এম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দেশের সব নদী, খাল-বিল রক্ষায় জনপ্রতিনিধিদের বছরে চারবার নদী ও খাল-বিলে গোসল করানো হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো মেয়র, এমপি, কমিশনার, চেয়ারম্যান বা মেম্বার ক্ষমতার প্রভাবে নদী, খাল-বিল দখল করতে পারবেন না। ময়লার ভাগাড়ে পরিণত করতে পারবেন না। যদি করেন তাকে ময়লার ভাগাড়েই গোসল করতে হবে।


গতকাল রাজধানীর ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৬ আসনে পৃথক তিনটি ১১-দলীয় জোট সমর্থিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির এ সময় ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনের মো. কামাল হোসেন, ঢাকা-৬ আসনের ডা. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনের জামায়াত প্রার্থী হাফেজ হাজি মো. এনায়েত উল্লাহর হাতে দাঁড়িপাল্লা ও ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি- ‘না’ মানে গোলামি।

 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের কবল থেকে জাতিকে মুক্ত করতে যাত্রাবাড়ী অঞ্চলের মানুষ সর্বোচ্চ ত্যাগ শিকার করেছে। এ অঞ্চল শহীদের রক্তে রঞ্জিত। এ অঞ্চলের দায় রাষ্ট্রকেই শোধ করতে হবে। আমাদের প্রার্থীরা আপনাদের সামনে নিজ-নিজ এলাকার যেই সমস্যাগুলো তুলে ধরেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করা হবে।


তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ একজন নাগরিক অপরাধের জন্য যেই শাস্তি পাবেন, প্রেসিডেন্টও অপরাধ করলে একই শাস্তি পাবেন। বিচারের ক্ষেত্রে শুধু অপরাধ বিবেচ্য বিষয় হবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। জামায়াত আমির বলেন, জনপ্রতিনিধির নামে জনগণকে শোষণ করার দিন শেষ। জনপ্রতিনিধিদের শাসক নয়, সেবক হতে হবে।

 

জনগণের টাকায় দেশ চললে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে প্রতি ছয় মাস পর পর জনপ্রতিনিধিদের জনগণের মুখোমুখি হতে হবে। এ সময় জনগণের জন্য তারা কী কী কাজ করেছেন এবং পরবর্তী ছয় মাসে কী কী কাজ করবেন- তার হিসাব জনগণকে দিতে হবে। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা নিয়ে প্রতিটি সরকার চরম অবহেলা করেছে। কওমি মাদ্রাসার সিনিয়র লেভেলের সনদের স্বীকৃতি দেওয়া হলেও নিচের দিকের কোনো সনদের স্বীকৃতি দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কওমি মাদ্রাসার সর্বস্তরের সনদের স্বীকৃতি দেওয়া হবে।


জামায়াত আমিরের আজকের কর্মসূচি : দলীয় সূত্র জানিয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান আজ সকাল ১০টায় কুষ্টিয়া যাবেন। তিনি দুপুর ১২টায় মেহেরপুরের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গার জনসভায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় যশোরের জনসভায়, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার জনসভায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটের জনসভায় ভাষণ দেবেন। পরদিন বুধবার জামায়াত আমির যাবেন জামালপুরে, সেখানে সকাল ১০টায় বক্তব্য রাখবেন জনসভায়। শেরপুরের জনসভায় বক্তব্য রাখবেন দুপুর ১২টায় এবং ময়মনসিংহে জনসভায় বক্তব্য রাখবেন বিকাল সাড়ে ৪টায়।

 

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার ও ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন দিকসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

 

গতকাল রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় উভয় পক্ষ এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী এবং উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসাবাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

news image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

news image

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

news image

জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

news image

বিএনপির বাইরে মন্ত্রী হতে পারেন যারা

news image

ঢাবি শিক্ষক মোনামীকে হত্যার হুমকি

news image

আপনারা যে খালেদা জিয়ার দল—এই সম্মানটুকু রাখবেন: ফাহাম আব্দুস সালাম

news image

তারেক রহমানকে যেসব উপহার দিলেন নাহিদ ইসলাম

news image

সংসদে যাচ্ছেন এনসিপির ছয় নেতা

news image

ইলিয়াস পত্নী লুনা ও রুমিন ফারহানাসহ জয়ী হলেন ৭ নারী

news image

গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর ভরাডুবি

news image

দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি

news image

বিপুল ভোটে বিজয়ী আন্দালিব রহমান পার্থ

news image

ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর

news image

নেত্রকোনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুৎফুজ্জামান বাবর

news image

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

news image

৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াতের আমির

news image

‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট

news image

৫৪ কেন্দ্রের ফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খাঁনের ধানের শীষ

news image

রুমিন ফারহানা এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে

news image

ঢাকা-১৩ আসনে মামুনুলকে ছাড়িয়ে গেলেন বিএনপির প্রার্থী

news image

১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস, ভোটের ব্যবধান কত?

news image

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

news image

জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

news image

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

news image

‘আমি রাজনীতি ছাড়া থাকব না, আমার জন্য দোয়া করবেন’—তারেক রহমানকে কিশোরী

news image

নির্বাচনের দিন ষড়যন্ত্র ঠেকাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহাড়া দিবেন : তারেক রহমান

news image

খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের

news image

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে

news image

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল