শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত

NEWS DESK ২২ জানু ২০২৬ ১১:৫৩ এ.এম

চট্টগ্রামে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে জাহাজের মালামাল বিক্রির ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার সোনারগাঁ পেট্রোল পাম্প সংলগ্ন পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ভুক্তভোগী যাত্রী ও চালকরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উভয়মুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


বুধবার দিবাগত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভোররাত ৪টার পর মহাসড়কের লেগে থাকা যানজট স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন দোকানের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ আশপাশে ছিটকে পড়ে। এতে কিছুক্ষণ পর দোকানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মার্কেটে থাকা মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীমের দোকানসহ আশপাশের আরো সাতটি দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের মূল্যবান সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 
মহাসড়কে যানজটের কবলে পড়া বাসযাত্রী মো. খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণে বুধবার রাত সাড়ে ১০টায় সিটি গেট এলাকা অতিক্রমকালে তাদের গাড়িটি যানজটের কবলে পড়ে। সারারাত যানজটে আটকা থাকার পর ভোর ৫টায় সীতাকুণ্ড পৌরসদর বাজারে এসে নামেন।

 
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি ও নগরী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ কাজে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টা সময় লেগেছে। আগুনে মার্কেটে থাকা ১২টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া মার্কেটে মহাসড়কের পাশে হওয়ায় রাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।


এতে দূরপাল্লার শতশত যানবাহন আটকা পড়ে। তবে আগুন নির্বাপণের কাজ শেষ হওয়ার পর মহাসড়কের যানজট স্বাভাবিক হয়।

আরও খবর

news image

ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি

news image

চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি

news image

ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি

news image

ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ

news image

নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার

news image

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

news image

যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল

news image

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা

news image

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

news image

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের দাবীতে ইনকিলাব মঞ্চ

news image

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

news image

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

news image

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

news image

সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার

news image

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

news image

ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা

news image

ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’

news image

৭ মাস পর জামিনে মুক্তি, জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

news image

শৈলকুপায় প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল কৃষকের

news image

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

news image

রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, ১১টি জীবিত উদ্ধার

news image

অস্ত্রের লাইসেন্স পেতে লাইন

news image

দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

news image

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

news image

যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

news image

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

news image

প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

news image

সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত

news image

সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত

news image

হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার