News Desk ২০ জানু ২০২৬ ১২:০৬ পি.এম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল কবে জানা যাবে, এই নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম শেষে শিগগিরই ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান বলেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।
২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমাননির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি। ঠিক কবে ফল প্রকাশ হবে– এটা এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না– এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি।
পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে সেগুলো ফেসবুকে শেয়ারও করেন। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়।
এ ঘটনায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন ও রংপুরে দুজন রয়েছেন।
প্রশ্নফাঁস ও অনিয়ম-জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনেও নামেন চাকরিপ্রার্থীদের একটি অংশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী
ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন
তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী কারা
‘ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে’
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
বিদায় নিতে আপনাদের সামনে এসেছি : প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ দুইজন
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার
র্যাবের নতুন নাম এসআইএফ
হাইকোর্টে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি
ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ
হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
আজ ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য তিতাস গ্যাসের সরবরাহ লাইনে নিম্নচাপ
আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট প্রতি ভরি ২,৫৫,৬১৬ টাকা
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য
আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ